শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কাজির বাজার সেতুর নিচে ভাসছিল বস্তুাবন্দি লাশ
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২২
সেল্ফি ব্রিজ খ্যাত সিলেটের কাজির বাজার সেতুর নিচের দক্ষিণ প্রান্ত থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিল। স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়। মরদেহের পরিচয় ও ঘাতকদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত