শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২২
‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলের ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শীত অনুভূত হচ্ছে এখানে।
রাত নামলেই এখানে ফিরে আসছে শীতের আমেজ। সকালে এবং রাতে শীতের উপলব্ধি বেশি থাকলেও দিনে কিছুটা গরম অনুভূত হচ্ছে।
তবে বিকেল এবং সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে গরম উধাও হয়ে কুয়াশায় ঢাকা পড়ছে এই প্রত্যন্ত চা জনপদের চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ও তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ও তেতুলিয়া। তবে আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল-এর আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
তিনি আরও বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত