শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৩
বিদায়ী বছর ২০২২ সালে সিলেটের কোম্পানীগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) হংকং রেড ক্রস এর সহায়তায় এবং রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ব্যবস্থাপনায় এই সহায়তা বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান ও সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, রেড ক্রিসেন্ট এর কেন্দ্রীয় রেসপন্স টিমের পরিচালক মিজানুর রহমান, সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মোঃ মজির উদ্দিন, আইএফারসি'র সিনিয়র ম্যানেজার হাসিবুল বারী রাজিব, হংকং রেড ক্রসের ডেলিগেট ললিতা গরাং, এন্ড এঞ্জেলা, মাহমুদুল হাসান, মেহেদি হাসান শিশির, ফারুক রহমান, উত্তর রনিকাইল ইউপির চেয়ারম্যান ফয়যুল হাসান মাস্টার, সিলেট যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান পলাশ গুণ, নুরুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম, বিশাল গুপ্ত।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত