শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাতৃমঙ্গল হাসপাতালে 'সংক্রমন প্রতিরোধ নিয়ন্ত্রণ সামগ্রী প্রদান
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আয়োজনে, পিপিপি প্রজেক্টের সহায়তায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, সোসাইটির জাতীয় সদর দপ্তরের বিভাগীয় পরিচালক ইকরাম এলাহি চৌধুরী উপস্থিত থেকে তা মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ নুরুল আলম খাঁন এর কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মজির উদ্দিন, হাসপাতালের হিসাব রক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা ফারহান আমির জামান, ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাজিম খান, পিপিপি প্রজেক্টের ফিল্ড অফিসার আব্দুর রাকিব, উপ-যুব প্রধান-২ বদরুল আযাদ শুভ, বিভাগীয় প্রধান সুমেল চৌধুরী প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত