শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা।শতাধিক যাত্রী নিয়ে উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও সবাইকে নিরাপদে নামিয়ে আনে কর্তৃপক্ষ।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ১ টা ২০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি পরিচালক শহিদুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৬০২) ১০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, চাকা ফেটে যাওয়া বিমানটির মেরামত কাজ চলছে ইঞ্জিনিয়ারিং সেকশনে। যাত্রীদের ঢাকা আনার জন্য বিকল্প একটি বড় এয়ারক্রাফট ব্যবস্থা করা হচ্ছে। বিকেলের মধ্যে বিকল্প উপায়ে তাদের ঢাকায় পৌঁছানো হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত