শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে কুখ্যাত ডাকাত সর্দার কামরুল ও কালা মিয়া গ্রেফতার

সিলেটের সীমান্ত গোয়াইনঘাট উপজেলার নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার কামরুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে এলাকার কুখ্যাত গরুচোর কালা মিয়া (৩২)কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং সতিগ্রামবাসীর সহযোগিতায় কুখ্যাত ওই দুই চোরকে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের উপর নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০ টি মামলা রয়েছে। অপর দিকে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে কালা মিয়ার উপর নারী ও শিশু নির্যাতন, সিএনজি ছিনতাই ও গরুচুরিসহ ৫ টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরুচুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলাবাসীর জন্য আতঙ্ক হয়ে উঠে। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কামরুলকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যান। অবশেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় লেঙ্গুড়া ইউনিয়নে বিট কর্মকর্তা এসআই মিহির চন্দ্র দাসসহ পুলিশের একটি দল সতিগ্রামে অভিযান পরিচালনা করে কামরুল ও কালা মিয়াকে গ্রেফতার করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি মামলার আসামি কামরুল ও ৫ টি মামলার আসামি কালা মিয়াকে গ্রেফতার করাহয়। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে কুখ্যাত ডাকাত সর্দার কামরুল ও কালা মিয়া গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪