শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের মহানায়ক শেখ হাসিনা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততোবারই শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার আর দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের মহানায়ক শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এই সরকার জনগণের জন্য কাজ করে, তাই জনগণের মৌলিক সকল অধিকার আদায়ে আওয়ামী লীগ সব সময়ই ছিলো অগ্রভাগে। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এ দেশের যুগোপযোগী শিক্ষা ব্যবস্হার আমুল পরিবর্তনে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
গোয়াইনঘাটসহ সিলেট-৪ আসনজুড়ে সর্বত্র শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী আরও বলেন, একটি উপজেলাকে আধুনিক উপজেলায় রুপান্তরে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে দেশব্যাপী সরকারের নানামুখী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শিক্ষাক্ষেত্রে গোয়াইনঘাটে সরকারের অভূতপূর্ব উন্নয়ন চিত্র জনগণের সম্মুখে তুলে ধরতে তিনি শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে গোয়াইনঘাটের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমুহের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফিজ মো.বশিরুজ্জামান চৌধুরী, গীতা পাঠ করেন রীতা রানী দাস।
পরে প্রধান অতিথি নবনিয়োগপ্রাপ্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের সহকারী শিক্ষকদের মাঝে ফুলের তোড়া তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোইয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ১০ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাষ চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, শাহিন মাহবুব প্রমুখ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
সমস্যা ও অবকাঠামোগত মাঠ পর্যায়ে শিক্ষা কার্য্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।
নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিয়ালা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদ,রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুকা ভদ্র পলি,প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন,লাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত