শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চারাদিঘীরপাড়ে দুই পুলিশ সদস্যের উপর হামলা, আটক ১

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।   শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর চারাদিঘীর পারে মানিকপীর টিলার সামনে এ ঘটনা ঘটে।   এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িত আরও কয়েকজনকে আটকে অভিযান চালানো হচ্ছে।   বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্য মোটরসাইকেলযোগে নয়য়াসড়ক-কুমারপাড়া রোড দিয়ে যাচ্ছিলেন।   পথিমধ্যে চারাদিঘীর পারে আসলে মানিকপীর টিলার দিক থেকে বেরিয়ে হঠাৎ দুই যুবক কোনোদিকে খেয়াল না করে দ্রুতগতিতে রাস্তা পার হতে লাগলে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্য।   এসময় রাস্তা পারাপারকারী দুই যুবককে এভাবে অসতর্কভাবে রাস্তা পার না হতে পরামর্শ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই দুই সদস্যের প্রতি তারা ক্ষেপে যান এবং ফোন করে স্থানীয় আরও কয়েকজন যুবক নিয়ে এসে হামলা করেন।   খবর পেয়ে এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ একদল পুলিশ সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যকে উদ্ধার করেন এবং হামলাকারী এক যুবককে আটক করেন।   হামলায় জড়িত সকলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান আজবাহার আলী শেখ। তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চারাদিঘীরপাড়ে দুই পুলিশ সদস্যের উপর হামলা, আটক ১

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩

featured Image
সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।   শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর চারাদিঘীর পারে মানিকপীর টিলার সামনে এ ঘটনা ঘটে।   এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িত আরও কয়েকজনকে আটকে অভিযান চালানো হচ্ছে।   বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্য মোটরসাইকেলযোগে নয়য়াসড়ক-কুমারপাড়া রোড দিয়ে যাচ্ছিলেন।   পথিমধ্যে চারাদিঘীর পারে আসলে মানিকপীর টিলার দিক থেকে বেরিয়ে হঠাৎ দুই যুবক কোনোদিকে খেয়াল না করে দ্রুতগতিতে রাস্তা পার হতে লাগলে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্য।   এসময় রাস্তা পারাপারকারী দুই যুবককে এভাবে অসতর্কভাবে রাস্তা পার না হতে পরামর্শ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই দুই সদস্যের প্রতি তারা ক্ষেপে যান এবং ফোন করে স্থানীয় আরও কয়েকজন যুবক নিয়ে এসে হামলা করেন।   খবর পেয়ে এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ একদল পুলিশ সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যকে উদ্ধার করেন এবং হামলাকারী এক যুবককে আটক করেন।   হামলায় জড়িত সকলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান আজবাহার আলী শেখ। তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪