শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দল নিবন্ধিত হওয়ার ২ দিনের মাথায় মারা গেলেন নাজমুল হুদা

তৃণমূল বিএনপির নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।  তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের সময় দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্যমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠন করলে নাজমুল হুদা সে দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য হন। তিনি ছিলেন দলটির সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। এক এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০১১ সালের ৫ এপ্রিল তাঁর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ১০ আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরে আবুল কালাম তাঁকে বিএনএফ থেকে বহিষ্কার করেন। ২০১৪ সালের ৭ মে মাসে নাজমুল হুদা বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। ২০ নভেম্বর ২০১৫ সালে হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দল নিবন্ধিত হওয়ার ২ দিনের মাথায় মারা গেলেন নাজমুল হুদা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪