শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভীড়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ। এরপর একে একে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহাগর পুলিশ (এসএমপি), সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যেই পূর্ণরূপে প্রস্তুত করা হয় মহানগরের চৌহাট্টাস্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার। রাতের প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এদিকে, শহীদ মিনারে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ ইউনিট ‘কুইক রেন্সপন্স টিম (সিআরটি)’-কেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভীড়

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৩

featured Image
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ। এরপর একে একে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহাগর পুলিশ (এসএমপি), সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যেই পূর্ণরূপে প্রস্তুত করা হয় মহানগরের চৌহাট্টাস্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার। রাতের প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এদিকে, শহীদ মিনারে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ ইউনিট ‘কুইক রেন্সপন্স টিম (সিআরটি)’-কেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪