শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইজিবাইক চুরি করে যন্ত্রাংশ খুলে বিক্রি করতো নোমান
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়ন থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান।
নোমান মিরাশী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মকসুদ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় গত শুক্রবার পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইজিবাইকের যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে রোববার দুপুরে স্থানীয় লোকজন নোমানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার দেখিয়েছে।
ওসি রাশেদ মোবারক বলেন, নোমান মিয়া ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ইজিবাইক চুরির পর যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত