শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটে গাঁজা কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৩
সিলেটের গোয়াইনঘাটে ৮০০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃত তাজ উদ্দিন (৫৫) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ মার্চ) গভীর রাতে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস,এ এসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে তাজ উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজাসহ তাজ উদ্দিনকে আটক করেন।
আটক তাজ উদ্দিন বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা (নং-১১)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, সিলেট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত