শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিলেটজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনের ইফতার মাহফিল
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৩
বৃহস্পতিবার সিলেটজুড়ে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড:
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখা, দরগাহ গেইট শাখা ও সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও ইভিপি এন্ড হেড অব পি.আর.ডি সামসুদ্দোহা শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক শামস্ উদ্দিন খান, বিকল্প পরিচালক মোহাম্মদ মাসুদ, প্রাক্তন পরিচালক নাজমুল ইসলাম নুরু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সানটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জামি, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি আলিমুল এহসান চৌধুরী, ইবনে সিনা হসপিটালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বারাকা পাওয়ার প্লান্ট লিমিটেডের এমডি গোলাম রাব্বানী চৌধুরী, হাব সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল চৌধুরী শিরু, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক সভাপতি সিপার আহমদ।
অনুষ্ঠানে রমযানের তাৎপর্য্য বিষয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব মাওলানা মো: ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিলেট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মো. তোফায়েল ইয়াকুব, দরগা গেইট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মো. খুরশীদ আলম, সুবিদ বাজার শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার এ কে রেজা আহমেদ চৌধুরী সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ব্যাংকের সিলেট শাখার ইমাম তালহা মাহমুদ।
ইসলামী ব্যাংক:
কুলাউড়ায় সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার উদ্যোগে ব্যাংক ভবনে শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দীন সিডিসিএসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার বিনিয়োগ ইনচার্জ মো. আবদুল মুহিতের পচিালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের শুধরানোর সুযোগ দিয়েছে। আমরা যেন সেই সুযোগ নিয়ে পরিপূর্ণ মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি- তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচকের আলোচনা করেন মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি শেখ মুহাম্মদ আবদুল হক এবং ‘স্বাস্থ্য ও মাহে রমজান’ শীর্ষক আলোচকের আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল ও ম্যানেজার অপারেশন নূর মোহাম্মদ কায়কোবাদ।
বক্তারা ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ এর উপর গুরুত্বারোপ করে বলেন, রোজা সমাজের সকল অনাচার দূর করে একটি সুন্দর জীবন ব্যবস্থা গঠনে ভূমিকা পালন করে।
এ ছাড়া বক্তারা ইসলামী ব্যাংকের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামী ব্যাংক জনহিতকর কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মধ্যে অন্যতম ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান উলামা সংগঠনের সাধারণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট:
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারপার্সন রাজীব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী ও ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার।
“দোয়া ও ইফতার মাহফিল” মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সঞ্চালনা এবং আইন বিভাগের প্রভাষক জনাব তৌকির আহমেদ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, সিলেশন কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ শাহীদুল রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের আনুষদের ডিন মাহমুদুল হাসান খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নূসরাত মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরত আফজা চৌধুরী, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের প্রধান আব্দুল্লাহ রাজিব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
শুরুতেই বিশ্ববিদ্যালয়, দেশজাতি মঙ্গল কামনায় দোয়া মাহফিল করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌকির আহমেদ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত