শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বৃষ্টির সুখবর যেদিন থেকে
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৩
বৈশাখের তৃতীয় দিন (রোববার) কাঠফাটা রোদ আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রায় এক সপ্তাহ ধরেই সিলেটসহ দেশের অধিকাংশ জেলায় ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে।
রোববার সিলেটে ৩৮ডিগ্রি সেলসিয়াস তাপনাত্রা ছিল সিলেটে। মাহে রমজানে গরমে হাঁসফাঁস অবস্থা নগরজীবনের। দিনের ছাতিফাটা গরমের পর ইফতার, তারাবি আর সেহরির সময়ও লোডশেডিংয়ে অস্বস্তিকর অবস্থা।
রোববার দুপুরে রোদের প্রখরতায় মনে হচ্ছে আগুনের ফুল্কি ঝরছে। এরই মাঝে সিলেটবাসীর জন্য বৃষ্টির সুখবর মিললো।
আগামী বুধবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া অধিদপ্তর ঢাকা অফিসের আবহাওয়াবিদ মো. আবু সাঈদ।
সিলেটের বার্তার সাথে আলাপকালে তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে এবং পরশু (বুধবার থেকে) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, সিলেটে গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এর আগের দিন শুক্রবার ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত