শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ফল মার্কেটে আগুন, অল্পতে রক্ষা

সিলেটে ফল মার্কেটে আগুন, অল্পতে রক্ষা

রাজধানী ঢাকার পর এবার সিলেটের কদমতলী ফল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো মার্কেটটি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মার্কেটের ছাড়ে খালি পড়ে থাকা ফলের ক্যারটে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষনিক আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়তে থাকে। লোকজন আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হওয়াতে ফায়ার সার্ভিসকে ফোন করেন। এরপর দমকল বাহিনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো, মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ফল মার্কেটের ছাদে খালি ক্যারটের স্তুপ রাখা ছিল। আর ওখানে মার্কেটের ফলের দোকানের শ্রমিকরা ওঠে ধুমপান করেন। ধারণা করা হচ্ছে, বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার ঘটনায় অন্তত ২শ’ ক্যারট জ্বলেছে। তবে দোকানগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফল মার্কেটের ব্যবসায়ীরাও বলেন, ওখানে মার্কেটের কাজের লোকজন রোজার মাসে ওঠে ধুমপান করেন।ফলে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ব্যবসায়ীদের মতে, ফায়ার সার্ভিস সময়মতো না এলে বঙ্গবাজারের পরিণতি হতো সিলেটের ফল মার্কেটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ফল মার্কেটে আগুন, অল্পতে রক্ষা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৩

featured Image

রাজধানী ঢাকার পর এবার সিলেটের কদমতলী ফল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো মার্কেটটি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মার্কেটের ছাড়ে খালি পড়ে থাকা ফলের ক্যারটে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষনিক আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়তে থাকে। লোকজন আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হওয়াতে ফায়ার সার্ভিসকে ফোন করেন। এরপর দমকল বাহিনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো, মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ফল মার্কেটের ছাদে খালি ক্যারটের স্তুপ রাখা ছিল। আর ওখানে মার্কেটের ফলের দোকানের শ্রমিকরা ওঠে ধুমপান করেন। ধারণা করা হচ্ছে, বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার ঘটনায় অন্তত ২শ’ ক্যারট জ্বলেছে। তবে দোকানগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফল মার্কেটের ব্যবসায়ীরাও বলেন, ওখানে মার্কেটের কাজের লোকজন রোজার মাসে ওঠে ধুমপান করেন।ফলে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ব্যবসায়ীদের মতে, ফায়ার সার্ভিস সময়মতো না এলে বঙ্গবাজারের পরিণতি হতো সিলেটের ফল মার্কেটে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪