সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছয়জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ এপ্রিল) জেলার ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুরে পৃথক পৃথক ঘটনায় এই জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ছাতক উপজেলার ৩ জন, দোয়ারাবাজারের ২ জন এবং তাহিরপুরের একজন।
সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম উদ্দিন এর ছেলে মহিম উদ্দিন (১৭) একই উপজেলার বড়কাপন গ্রামের ইদ্রিস আলীর ছেলে আরশ আলী (৬২), ছাতক উপজেলার মোস্তফা মিয়ার ছেলে আব্দুস ছামাদ (২৭), দোয়ারাবাজার উপজেলার রনভুমি গ্রামের সামছু মিয়ার ছেলে মিলন মিয়া( ১৪) ও তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের হাছান মিয়ার ছেলে রমজান মিয়া( ১৫)।
এ ঘটনায় আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাহিরপুর উপজেলার মুকিত মিয়া ও দোয়ারাবাজার উপজেলার নিজাম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি ভালো ছিল না। হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল ১০টার পর থেকে দমকা বাতাসের সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে তিন উপজেলার হাওরে থাকা কৃষকদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, ‘ রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় ৬ জন মারা গেছেন। কৃষকদের সচেতন করতে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।'
মতামত