শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আবুল মাল আবদুল মুহিত: চলে যাওয়ার এক বছর আজ
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৩
উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের আজ ১ম মৃত্যুবার্ষিকী।
২০২২ সালের ৩০ এপ্রিল, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
তার এই শুন্যতা সিলেটবাসী যুগ থেকে যুগান্তরে স্মরণে রাখবে। চলে যাওয়ার একটি বছর হয়ে গেল। আজো যেনো তিনি আছেন সকল সিলেটবাসীর হৃদয়ে।
উল্লেখ্য, আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরে করোনায় আক্রান্ত হন আবুল মাল আবদুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত