শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে আযাদ দ্বীনী এদারার শোক
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৩
আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর মুহতারাম নাযিমে ইমতেহান (পরীক্ষা নিয়ন্ত্রক), জামেয়া কাসিমুল উলূম দরগাহ এর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রাহ. আজ ২৭ শাউয়াল ১৪৪৪ হি. মোতাবেক ১৭ মে বুধবার সন্ধ্যায় ইনতেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরত মরহুম এদারার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি এদারার নাযিমে তা'মীর, নাইবে সদর, সিনিয়র নাইবে সদরের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নাযিমে ইমতেহানের দায়িত্বরত অবস্থায় তিনি ইনতেকাল করেন।
মরহুম তাঁর জীবদ্দশায় এদারার সকল গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি পুরো সিলেটের আওয়াম ও উলামা সমাজে মান্যবর ব্যক্তি ছিলেন। জাতীয় পর্যায়ে আল-হাইআতুল উলয়া, হেফাজতে ইসলাম, খতমে নবুওয়ত আন্দোলন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত ছিলেন।
আল্লাহ তাকে মাগফিরাত ফরমান এবং জান্নাতে তাঁর মাকাম বুলন্দ করুন। তাঁর যাবতীয় খিদমাত কবুল করুন।
আমরা মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, শাগরেদীন, গুণগ্রাহী সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
শোক প্রকাশকারীরা হলেন, এদারার সভাপতি মাও. জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাও. নুরুল ইসলাম খান, সহসভাপতি- মাও. মুহিউল ইসলাম বুরহান, মাও.শফিকুল হক সুরইঘাটি, মাও. সৈয়দ ফখরুল ইসলাম ও মাও. আব্দুস সোবহান, মহাসচিব মাও. আব্দুল বছীর, সহ.মহাসচিব হাফিয মাও. মুহসিন আহমদ ও মাও. এনামুল হক, নাইবে নাযিমে ইমতেহান মাও. ইউসুফ খাদিমানি, ও মাও. সৈয়দ আব্দুর রহমান, নাযিমে তাসনিফ হাফিয মাও. ফখরুযযামান, নাযিমে নশর-এশায়ত মাও. মুশতাক আহমদ খাঁন, নাযিমে তানযিম হাফিয মাও. আহমদ কবির, মাও. আজির উদ্দীন, মাও. আবু আহমদ, মাও. আব্দুল আজিজ, মাও. দিলওয়ার হোসাইন ও মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত