শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিরামহীন বৃষ্টিতে থমকে গেল জনজীবন

বিরামহীন বৃষ্টিতে থমকে গেল জনজীবন
মুষলধারে বৃষ্টিতে যখন ডুবছে চট্রগ্রাম। সিলেটে তখন ঝরছে অঝোরে বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত নগর জীবন। রোববার (০৬ আগস্ট) সকাল থেকে সিলেটো থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুর গড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। সন্ধ্যা ৬ টায়ও বৃষ্টি যেনো থামার কোনো লক্ষণ নেই। এ অবস্থায়ও কর্মমুখী মানুষজনের পথচলা থেমে নেই। পথচারিরা ছাতা নিয়ে, রেইনকোট পরে কর্মব্যসবত থাকতে দেখা গেছে এবং রিকশা চালকসহ শ্রমজীবিরা ভিজে একাকার। রাস্তার পাশে সবজি বিক্রতা ছাতা টানিয়ে ব্যস্ত জীবিকার তাগিদে। মুষলধারে বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে পানি জমেছে। ড্রেনের ময়লা পানি উপচে ওঠেছে সড়কে। এতে করে পথচারিরা ভোগান্তিতে পড়েছেন। আর অতিবৃষ্টিতে সিলেটো ২০২২ সালের ভয়াবহ বন্যার শংকা দেখা দিয়েছে এ অঞ্চলের মানুষের মনে। আর উজানের বৃষ্টিকে বিপদসীমা ছুঁই ছুঁই করলেও সুরমা, কুশিয়ারা নদীর পানি কোনো পয়েন্টেই বিপৎসীমা পেরোয়নি। আবহাওয়া অফিসের তথ্য মতে, বোববার ভোর ছয়টা থেকে সকাল বিকাল ৩টা পর্যন্ত সিলেট নগর এলকায় হালকা বৃষ্টিপাত হলেও বিকাল ৩টার পর বৃষ্টি বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটে বৃষ্টি পড়লে থামতে চায় না। রোববার (৬ আগস্ট) সকাল ও দুপুরের দিকে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩ টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৬২ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। আগের দিন শনিবার (৫ আগস্ট) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তিনি বলেন, জুন, জুলাই, আগস্ট বৃষ্টির মৌসুম। তাই এই মৌসুমে সিলেটে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সাগরে নিম্নচাপে জলীয়বাষ্প হয়ে আকাশে মেঘ জমে হয়ে বৃষ্টিপাত বাড়াছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিরামহীন বৃষ্টিতে থমকে গেল জনজীবন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪