শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাফলংয়ে বসত ঘরে আ.গু.ন, মা-মেয়ের মৃত্যু
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৩
সিলেটের গোয়াইনঘাটের ৩ নং পূর্ব জাফলংয়ে বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মা ও মেয়ে নিহত এবং একই পরিবারের অপর ৪ জন আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩) মারা যান। একই ঘটনায় ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, অগ্নিকান্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ উদ্ধার করে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, থানার ওসি কে.এম নজরুলহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাগণ,সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাশ, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত