শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিলেটের বার্তা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আফজলকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৩
অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বার্তা ২৪. কমের পাঠকদের সংগঠন 'সিলেটের বার্তা পাঠক ফোরাম' এর সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন এর যুক্তরাষ্ট্রে গমণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করে ফোরামটি।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক এসডি সুমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের বার্তা ২৪. কমের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী, পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এ এস এম আরিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজাদ উদ্দিন, সদস্য আবু সুফিয়ান, ফয়েজ আহমদ, মাহবুব রহমান, শ্রমিক লীগ নেতা ফয়েজ আহমদ, ছাত্রলীগ নেতা সাকি চৌধুরী প্রমুখ।
পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম বলেন, আমরা আমাদের প্রিয় মানুষ এর হাস্যজ্বল চেহারা আর দেখবো না। অমায়িক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে সব সময়। আমরা তার প্রবাস জীবন সুখময় হোক। এই কামনা করি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মো. আফজল হোসেন বলেন, পাঠক ফোরামকে আরও বিস্তৃত করার পরামর্শ দেন। এবং প্রবাসে গিয়েও পাঠক ফোরামের সাথে থেকে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষে পাঠক ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. আফজল হোসেনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত