ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা সিলেট নগরের প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে।
এর আগে জুমার বয়ান এবং খুতবায় হামলায় হতাহতদের জন্য ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়।
নগরীর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, শিবগঞ্জ বাজার জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদসহ প্রতিটি মসজিদ থেকে ইমাম-খতিবদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

পরে সকল মিছিল বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে গিয়ে একত্রিত হয়।
বাংলাদেশ ইমাম সমিতি সিলেটের ডাকে বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা আল আকসাসহ একাধিক নবী রাসুলদের সমাধি ও স্মৃতিবিজড়িত স্থান রয়েছে, ইসরাইলি সন্ত্রাসীরা আল আকসা, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বার বার অন্যায়ভাবে হামলা করে আসছে।
মতামত