শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট ও সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৩
রোববার দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে সিলেট ও সুনামগঞ্জ থেকে ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে জামায়াতের ৩জন ও ছাত্রদলের ৩ নেতাকর্মী রয়েছেন।
তবে তাৎক্ষণিক নাম পরিচয় জানাতে পারেন নি পুলিশর ওই কর্মকর্তা।
এদিকে, হরতালের সমর্থনে নগরীর জিন্দাবাজারে পিকেটারদের সাথে পুলিশের হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে জিন্দাবাজার এলাকায় সকালে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
জিন্দাবাজার পয়েন্ট ও কাজি ইলিয়াস এলাকায় সড়কে সকাল সাড়ে ৮টার দিকে তাঁতীপাড়ার গলি থেকে বিএনপির কিছু নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়। এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল পুলিশ জব্দ করে ।
এদিকে সুনামগঞ্জ জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। হরতালের পিকেটিং করতে পুলিশের হাতে বিএনপির ৭ নেতাকর্মী আটক হয়েছেন।
আটককৃতরা হলো শান্তিগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক সুহেল মিয়া. উবায়দুল করিম মাসুম. কামরান আহমেদ. আবু তাহের. ও জায়েদ আলম, শাল্লা উপজেলার আব্দুর রাজ্জাক ও হাবিজুর রহমান।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
সকালের দিকে শহরে দোকানপাঠ ও যানবাহন চলাচল বন্ধ থাকলে ও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আস্তে আস্তে কিছু দোকানপাঠ ও যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে দূরপাল্লার কোন যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ছেড়ে যায়নি। যানবাহন না চলায় চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লা যাত্রীরা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েনের পাশাপাশি টহল দিতে দেখা যায়। র্যাব ও শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে।
পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. আবুল কালাম, আবুল মনসুর মোহাম্মদ শওকত, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আবুল কালাম, অ্যাডভোকেট মো. আব্দুল হক, হোসেন আহমদ, অ্যাডভোকেট আমিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন লালা, জুনাব আলী, সহসাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাকাব উদ্দিন, নুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সামছুজ্জামান, সহ সভাপতি সুহেল মিয়া, শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ খয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, প্রথম যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন, রাকিবুল ইসলাম দিলু, সিরাজুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হরতাল বিরোধী মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, অ্যাডভোকেট চান মিয়া, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জুবের আহমেদ অপু, সবুজ কান্তি দাশ, অমল কর, এডভোকেট বিমান রায়, হাজী আবুল কালাম, শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, সিতেষ তালুকদার মঞ্জু, এহসান আহমেদ উজ্জ্বল, ফজলূল হক, নুরুল ইসলাম বজলু, দীপংকর কান্তি দে, আশিকুর রহমান রিপন, শাফায়াত জামিল প্রমুখ।
সুনামগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ জানান, সকাল থেকে পুলিশ সদস্যরা তৎপর থাকায় কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শহরে যানবাহন নিরাপদে চলাচল করছে বলে ও তিনি জানান। জনগণের জানমালের রক্ষা করতে পুলিশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাস নাশকতার চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত