শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আম্বরখানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৩
সিলেট নগরীর আম্বরখানায় এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে আম্বরখানা এলাকার বনশ্রী ৬নং বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী যুবকের নাম তানভীর আহমদ (২৮)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসার বি-২ ইউনিটে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন।
তিনি জানান- প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত