শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সনিয়া, জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম), নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্কা ডা: রেন্টু পরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের (ইনচার্জ) বায়েজিদ, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম.এম রুহেল। সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি'র সমন্বয়ে অভিযান জোরদার করার আহবান জানানো হয়। সভায় হাট-বাজার মনিটরিং, শ্রীপুর, গুয়াবাড়ি এলাকা থেকে গর্ত করে পাথর উত্তোলন এবং গুয়াবাড়ি-বাইরাখেল অঞ্চল হতে বালু উত্তোলন বন্ধ করতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সনিয়াকে স্বাগত জানানো হয়েছে। সভায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম, সীমান্তে গরু-মহিষ সহ ভারতীয় পন্য চোরাচালান প্রতিরোধ করতে পুলিশের পাশাপাশি বিজিবিকে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখার আহবান জানান। তিনি বলেন, ভারতীয় গরু-মহিষ সীমান্ত দিয়ে প্রবেশ করায় আমন মৌসুমে কৃষকের মাঠের অনেক ফসল ধ্বংশ হয়ে যাচ্ছে। জৈন্তাপুর পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান করে যাচ্ছে এই বিষয়ে সবার নজর রাখা প্রয়োজন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উপজেলার চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪