শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্য, ডিবির হাতে আটক ৩ চোরাকারবারি

সিলেট নগরীতে মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ তিন  চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   বুধবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।   আটককৃতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।   মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।   এসময় আসামিদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাপড় জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।   এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি। আটকের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্য, ডিবির হাতে আটক ৩ চোরাকারবারি

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৪

featured Image
সিলেট নগরীতে মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ তিন  চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   বুধবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।   আটককৃতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।   মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।   এসময় আসামিদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাপড় জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।   এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি। আটকের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪