শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভোট কেন্দ্র দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকার পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।   এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।   তিনি জানান, প্রায় ১০০ থেকে ১২০ জন দুর্বৃত্তরা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলে নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।   গত ১৫ নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৮ জন। পরে জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আপিল করে আরও দুজন প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসেন। এ দুজনসহ সিলেটের ৬টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে। তবে ৩ জানুয়ারি সিলেট-৫ আসনের জাতীয় পার্টিার প্রার্থী সাব্বির আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ক্বারি মাওলানা মইনুল ইসলাম আশরাফী ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় নাম অবশিষ্ট থাকলে ৩৩ জন।   এবারের সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।   ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৪

featured Image
সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভোট কেন্দ্র দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকার পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।   এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।   তিনি জানান, প্রায় ১০০ থেকে ১২০ জন দুর্বৃত্তরা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলে নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।   গত ১৫ নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৮ জন। পরে জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আপিল করে আরও দুজন প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসেন। এ দুজনসহ সিলেটের ৬টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে। তবে ৩ জানুয়ারি সিলেট-৫ আসনের জাতীয় পার্টিার প্রার্থী সাব্বির আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ক্বারি মাওলানা মইনুল ইসলাম আশরাফী ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় নাম অবশিষ্ট থাকলে ৩৩ জন।   এবারের সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।   ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪