শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি ওসমানীনগরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য বসবাসরত প্রবাসীদের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) স্থানীয় আধুনিক কমিউনিটি সেন্টারে সানসাইন জনকল্যাণ ট্রাষ্ট ইউকে'র আয়োজনে ও ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সার্বিক তত্বাবধানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি। দেশের মানুষদের কথা তারা প্রবাসে থেকে সব সময় চিন্তা করেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু , লুৎফুর রহমান, ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক, ওসমানীনগর জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, শাহনুরুর রহমান শানুর, সেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, সাবেক ইউপি সদস্য দরছ মিয়া প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত