শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মোগলাবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৪
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামের ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
রোববার (১৪ জুলাই) দুপুরে পাশের গ্রামে একজনের বাড়িতে কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। ডালিম পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
এবিষয়ে মোগলাবাজার থানা পুলিশ জানায়, ডালিম আহমদ তার পাশের গ্রামের একজনের বাড়িতে পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে রোববার বাদ এশা মোগলাবাজার সিদ্দিকিয়া মার্কেটের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত