শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

১১দিনে রেমিট্যান্স এলো ১০৪কোটি ডলার

১১দিনে রেমিট্যান্স এলো ১০৪কোটি ডলার

আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স। চলতি মাসের ১১ দিনে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ৫৫ কোটি ডলার। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে। চলতি মাসের ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৯ লাখ ডলার। পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে ২৮৪ কোটি ডলারের ওপরে গিয়ে ঠেকতে পারে। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেকর্ড রয়েছে ২০২০ সালের জুলাই মাসে। সরকার পতনের গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমেছে। এদিকে, রেমিট্যান্স বাড়লেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই-আগস্টের ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার রিজার্ভ দাড়িয়েছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১দিনে রেমিট্যান্স এলো ১০৪কোটি ডলার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৪

featured Image

আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স। চলতি মাসের ১১ দিনে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ৫৫ কোটি ডলার। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে। চলতি মাসের ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৯ লাখ ডলার। পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে ২৮৪ কোটি ডলারের ওপরে গিয়ে ঠেকতে পারে। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেকর্ড রয়েছে ২০২০ সালের জুলাই মাসে। সরকার পতনের গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমেছে। এদিকে, রেমিট্যান্স বাড়লেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই-আগস্টের ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার রিজার্ভ দাড়িয়েছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪