শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কাউন্সিলর আফতাবের ভাতিজাসহ ২জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকায় জ্যাকি খান (২৪) ও সুহান (২৫) নামে দুই যুবককে কুপিছে জখম করেছে দুর্বৃত্তরা।

এর মধ্যে জ্যাকি খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিমানবন্দর থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জ্যাকি পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে। জানা যায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা জ্যাকি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে সুহানকে ছেড়ে দেওয়া হয়। তবে জ্যাকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্সিলর আফতাবের ভাতিজাসহ ২জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকায় জ্যাকি খান (২৪) ও সুহান (২৫) নামে দুই যুবককে কুপিছে জখম করেছে দুর্বৃত্তরা।

এর মধ্যে জ্যাকি খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিমানবন্দর থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জ্যাকি পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে। জানা যায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা জ্যাকি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে সুহানকে ছেড়ে দেওয়া হয়। তবে জ্যাকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪