শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাতক-দোয়ারাবাজারে বজ্রপাতে ৩জনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে সুন্দর আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর ছেলে।

এদিকে, একই দিন সকাল ৭টার দিকে দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩২) ও একই গ্রামের নুরুল হক'র ছেলে জসিম উদ্দিন (৩৩)।

বজ্রপাতে ছাতকে একজন ও দোয়ারায় দুইজনসহ মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল রণজয় চন্দ্র মল্লিক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাতক-দোয়ারাবাজারে বজ্রপাতে ৩জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে সুন্দর আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর ছেলে।

এদিকে, একই দিন সকাল ৭টার দিকে দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩২) ও একই গ্রামের নুরুল হক'র ছেলে জসিম উদ্দিন (৩৩)।

বজ্রপাতে ছাতকে একজন ও দোয়ারায় দুইজনসহ মোট তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল রণজয় চন্দ্র মল্লিক।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪