শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি

জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি
আন্তর্জাতিক বার্তা:: মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানিতে থাকা ৫ বাংলাদেশি নাগরিক। আক্রান্তদের ১জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু'জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা। রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু'জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে। জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শুণ্য দশমিক ছয় শতাংশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২০

featured Image
আন্তর্জাতিক বার্তা:: মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানিতে থাকা ৫ বাংলাদেশি নাগরিক। আক্রান্তদের ১জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু'জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা। রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু'জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে। জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শুণ্য দশমিক ছয় শতাংশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪