শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নদী পাড়ের অসহায় মানুষের পাশে দাঁড়াল মোগলাবাজার থানা পুলিশ
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক:: খাদ্য সহায়তা নিয়ে সিলেটে নদী পাড়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
রবিবার নগরীর গোটাটিকর নয়াবস্তির ৮ টি পরিবারের নয়াবস্তির নদীর পাড়ে অবস্থিত কলোনিতে বসবাসকারীদের মধ্যে থানা পুলিশ সদস্যদের স্বউদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাহফুজা আক্তার শিমুল , মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে , অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন , আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজিব রায় প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত