শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে করোনা আক্রান্ত ১৩, হাসপাতালে ভর্তি ৩১

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ৩১ জন রোগীর মধ্যে ১৩জনই করোনাভাইরাসে আক্রান্ত। এমন তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। আজ শনিবার বিকালে তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন রোগী আছেন। এদের মধ্যে ১৩ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত রাতে বিয়ানীবাজার থেকে আক্রান্ত এক রোগী এসে শামসুদ্দিনে ভর্তি হয়েছেন। এছাড়া গোয়াইনঘাট থেকে আক্রান্ত এক রোগী আসার কথা ছিল। তবে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে করোনা আক্রান্ত ১৩, হাসপাতালে ভর্তি ৩১

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ৩১ জন রোগীর মধ্যে ১৩জনই করোনাভাইরাসে আক্রান্ত। এমন তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। আজ শনিবার বিকালে তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন রোগী আছেন। এদের মধ্যে ১৩ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত রাতে বিয়ানীবাজার থেকে আক্রান্ত এক রোগী এসে শামসুদ্দিনে ভর্তি হয়েছেন। এছাড়া গোয়াইনঘাট থেকে আক্রান্ত এক রোগী আসার কথা ছিল। তবে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪