শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, দু'দিন পর ভাসল লাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকার ইটাখলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, দু'দিন পর ভাসল লাশ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকার ইটাখলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪