শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রাজধানীতে প্রবেশে দেখাতে হবে পরিচয়পত্র

রাজধানীতে প্রবেশে দেখাতে হবে পরিচয়পত্র

সিলেটের বার্তা ডেস্ক:: রাজধানী ঢাকায় প্রবেশ করতে হলে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। অন্যথায় প্রবেশপথেই আটকে দেওয়া হবে। এমন নির্দেশনা জারি করেছে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

আজ শনিবার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) থেকে পুলিশের মহাপরিদর্শক, শিল্প পুলিশের মহাপরিচালকসহ অন্যান্য সরকারি দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে অধিদপ্তর।

ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‌‘কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাঁকে কারখানার আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথ, ঘাট ও স্থানসমূহে তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।’

নির্দেশনায় আরও বলা হয়, পোশাকশিল্প মালিকদের মাধ্যমে ঢাকার বাইরের অথবা দূরদূরান্ত থেকে পোশাকশ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

করোনা সংক্রমণের ঝুঁকির কারণে বন্ধ থাকা পোশাক কারখানার একাংশ গত ২৬ এপ্রিল চালু হয়। তার আগে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ ঘোষণা দেয়, স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে কারখানা খোলা হবে। আপাতত কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে সীমিত পরিসরে উৎপাদন চলবে। দূরদূরান্ত থেকে শ্রমিকদের আসতে নিষেধ করেছে উভয় সংগঠন। তারপরও গত ২৫ এপ্রিল থেকে ঢাকার বাইরের শ্রমিকেরা শিল্পাঞ্চলে ফিরতে থাকেন।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় প্রথম আলোকে বলেন, করোনার ঝুঁকির মধ্যে পোশাকশ্রমিকদের ঢাকায় ফেরা ঠেকাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে প্রবেশে দেখাতে হবে পরিচয়পত্র

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪