শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

অসহায় একাধিক পরিবারের মাঝে মোগলাবাজার থানার খাদ্যসহায়তা

সিলেটের বার্তা ডেস্ক:: অসহায় একাধিক পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে মোগলাবাজার থানা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দারিদ্র্য ও কর্মহীন পরিবারের তালিকা করে তাদের থানা নিয়ে এসে খাদ্য উপহার প্রদান করেছে মোগলাবাজার থানা পুলিশ।

আজ শনিবার (১৫মে) দুপুরে থানা কম্পাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হায়ে খাদ্য সহায়তা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।

মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র প্রেরণা উৎসাহের ফলে থানা পুলিশ তাদের এই কর্মতৎপরতা অব্যাহত রেখে চলেছেন।

এরই ধারাবাহিকতায় আজ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে।

থানা এলাকার ১। সুফিয়া (২৫), স্বামী-ফলিক মিয়া, সাং-নৈখাই কোলে ২ বছরের শিশু পুত্র ২। সমতা বেগম (২৩), স্বামী-রাজ মিয়া, সাং-টাকিরমোড়া কোলে ১১ মাস বয়সী শিশু পুত্র ও ৩। শিশু মাইশা বেগম (৯), পিতা-ফরহাদ মিয়া, সাং-টাকিরমোড়া জালালপুর, ৪। ফরিদা বেগম (৩৫), পিতা-মৃত মনির আলী, সাং-বরাইগ্রাম, সর্ব থানা- মোগলাবাজার, জেলা-সিলেট জেলা গংদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান হয়।

অফিসার ইনচার্জ আখতার হোসেন এর উদ্যোগে মোগলাবাজার থানার নারী, শিশু, অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের উক্ত মানবিক কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে চলমান আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসহায় একাধিক পরিবারের মাঝে মোগলাবাজার থানার খাদ্যসহায়তা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: অসহায় একাধিক পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে মোগলাবাজার থানা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দারিদ্র্য ও কর্মহীন পরিবারের তালিকা করে তাদের থানা নিয়ে এসে খাদ্য উপহার প্রদান করেছে মোগলাবাজার থানা পুলিশ।

আজ শনিবার (১৫মে) দুপুরে থানা কম্পাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হায়ে খাদ্য সহায়তা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।

মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র প্রেরণা উৎসাহের ফলে থানা পুলিশ তাদের এই কর্মতৎপরতা অব্যাহত রেখে চলেছেন।

এরই ধারাবাহিকতায় আজ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে।

থানা এলাকার ১। সুফিয়া (২৫), স্বামী-ফলিক মিয়া, সাং-নৈখাই কোলে ২ বছরের শিশু পুত্র ২। সমতা বেগম (২৩), স্বামী-রাজ মিয়া, সাং-টাকিরমোড়া কোলে ১১ মাস বয়সী শিশু পুত্র ও ৩। শিশু মাইশা বেগম (৯), পিতা-ফরহাদ মিয়া, সাং-টাকিরমোড়া জালালপুর, ৪। ফরিদা বেগম (৩৫), পিতা-মৃত মনির আলী, সাং-বরাইগ্রাম, সর্ব থানা- মোগলাবাজার, জেলা-সিলেট জেলা গংদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান হয়।

অফিসার ইনচার্জ আখতার হোসেন এর উদ্যোগে মোগলাবাজার থানার নারী, শিশু, অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের উক্ত মানবিক কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে চলমান আছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪