সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের মসজিদে মসজিদে গিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
রবিবার (২৪মে) দিনব্যাপী সিলেটের বিভিন্ন জামে মসজিদে তারা পরিদর্শক কার্যকম চালান।
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার কোনো ঈদগাহে হচ্ছে না ঈদুল ফিতরের জামাত। ঈদগাহ'র পরিবর্তে শর্তসাপেক্ষে স্বাস্থবিধি মেনে মসজিদগুলোতে আদায় করতে হবে ঈদের জামাত।
তাই ঈদ সামনে রেখে সিলেটের মসজিদে মসজিদে ঈদ জামাতের প্রস্তুতিপর্ব পর্যবেক্ষণ করেছে সেনাবাহিনী।
রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পৃষ্টপোষকতায় ৫২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সিলেটের দায়িত্বপ্রাপ্ত সেনা ইউনিট ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কর্তৃক সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ঈদ জামাতের পূর্বে বিভিন্ন মসজিদে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর নানা কর্মকাণ্ড চালানো হয়েছে।
সকালে জেলার বিভিন্ন মসজিদ পরিদর্শন করে মসজিদ কমিটিকে ঈদ জামাত আয়োজনের ব্যাপারে নানা পরামর্শ দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান সেনা সদস্যরা।
এরমধ্যে রয়েছে-১. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওযুর স্থানে বা প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।
২. প্রত্যেককে বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
৩. জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
৪. নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।
৫. শিশু, বয়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।
৬. জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার করতে হবে।
সিলেট সেনানিবাসের ৩৪ বীর (রিয়ার)'র অধিনায়ক মেজর মো. কামরুল হাসান বলেন, মুলত কিভাবে জীবাণুনাশক প্রস্তুত করতে হবে এবং কিভাবে এর মাধ্যমে মসজিদ জীবাণুমুক্ত রাখা যেতে পারে তা হতে কলমে দেখানো এবং ঈদকে সামনে রেখে মসজিদগুলো জীবাণুমুক্ত করা অতীব জরুরী, তাই সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী অতিতেও বিভিন্ন দুর্যোগের মতো এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সিলেটের সাধারণ মানুষের পাশে আছে।করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত সিলেটবাসীর পাশে থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সিলেট জেলায় ‘অপারেশন কোভিড শিল্ড' এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে বিভিন্ন ধাপে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে।
মতামত