শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এবার শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিন হাসপাতালে কাউন্সিলর ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক:: কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পর এবার শ্বাসকষ্ট নিয়ে ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান।

আজ ৩১ মে, রবিবার বিকেলে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, ‘ইলিয়াছুর রহমানের বেশ শ্বাসকষ্ট আছে। তাকে কেবিনে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’

সুশান্ত বলেন, ‘৭-৮ দিন আগে একবার করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছিলেন ইলিয়াছুর রহমান। তখন তার রিপোর্ট আসে নেগেটিভ। এখন তার শারীরিক লক্ষণের সাথে করোনার উপসর্গের মিল দেখা যাচ্ছে। আবার তার করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।’

এদিকে, কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এবার শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিন হাসপাতালে কাউন্সিলর ইলিয়াস

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২০

featured Image

নিজস্ব প্রতিবেদক:: কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পর এবার শ্বাসকষ্ট নিয়ে ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান।

আজ ৩১ মে, রবিবার বিকেলে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, ‘ইলিয়াছুর রহমানের বেশ শ্বাসকষ্ট আছে। তাকে কেবিনে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’

সুশান্ত বলেন, ‘৭-৮ দিন আগে একবার করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছিলেন ইলিয়াছুর রহমান। তখন তার রিপোর্ট আসে নেগেটিভ। এখন তার শারীরিক লক্ষণের সাথে করোনার উপসর্গের মিল দেখা যাচ্ছে। আবার তার করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।’

এদিকে, কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪