শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রাজা জি.সি'র সভাপতি হলেন কাউন্সিলর আজাদ

রাজা জি.সি'র সভাপতি হলেন কাউন্সিলর আজাদ

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেটের প্রাচীণতম বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী রাজা জিসি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রিজাইডিং অফিসার ও সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ অভিভাবক সদস্য সনুওয়ার খানের প্রস্তাব ও উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মত সমর্থনে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সভাপতি নির্বাচিত করা হয়। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ও শিক্ষা বোর্ডের আনুষাঙ্গিক কাগজপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি ও সচিব বাধ্যতামূলক।

স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য হলেন, শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মানিক খান, শ্রীমতি বর্না চক্রবর্তী ও গাওসিয়া চৌধুরী। অভিভাবক সদস্যরা হলেন, দিবাকর দত্ত, সনুওয়ার খান, নাসির উদ্দিন, হীরা মিয়া ও অনুফা হক। পদাধিকার বলে সচিব স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।

উল্লেখ্য, কাউন্সিলর আজাদ এর আগে রাজা জিসি হাই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ছিলেন। এছাড়াও তিনি সিলেট চান্দুশাহ জামেয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন। বর্তমানে নগরের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজা জি.সি'র সভাপতি হলেন কাউন্সিলর আজাদ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪