সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট নগরীর ২০ ও ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ জুলাই, শুক্রবার বাদ জুম্মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম হকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ অসুস্থ সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মুফতি বোরহান উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রবিন নেতা অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, আমিরুজ্জামান চৌধুরী দুলু, সারওয়ার আহমদ, লিলু মিয়া, আব্দুল খালিক লাল খান, জেলা যুব দলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর আহমদ, ২১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক ধরম বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম, ছাত্রদল নেতা মকসুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, সুমন আহমেদ, এম. সি কলেজ ছাত্রদল নেতা শাহ জুমায়েন, জিহান আহমেদ সহ এলাকার মুরব্বিয়ান ও বিএনপি, জাসাস, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।
মতামত