শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সোয়া মাস বন্ধ থাকার পর রবিবার ফের ওসমানীনগরে নমুনা সংগ্রহ শুরু

সিলেটের বার্তা ডেস্ক:: গত সোয়া মাস সময় থেকে বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে ফের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে সিলেটের ওসমানীনগরে। উপজেলার তিন লাখ বাসিন্দার করোনার নমুনা সংগ্রহের একমাত্র সেন্টার উপজেলার তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্রটি আগামী ১৯জুলাই রোববার থেকে ফের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে।

গত ১মাস ৭দিন নমুনা সংগ্রহ বন্ধ থাকায় ওসমানীনগরের মানুষ পাশ্ববর্তী বালাগঞ্জ উপজেলার হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করায় উপজেলা গত শুক্রবার রাত পযন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাফসেঞ্চুরীতে দাড়িয়েছে। আগামী রোববার থেকে তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্র ফের নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা:সাকিব আব্দুল্লাহ চৌধুরী দৈনিক শ্যামল সিলেট কে বলেন তাজপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রর সংস্কার কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে,স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে আগামী রোববার থেকে নমুনা সংগ্রহ নেয়া হবে।

উল্লেখ, ওসমানীনগরের তিন লক্ষ মানুষের জন্য একটি মাত্র নমুনা সংগ্রহের সেন্টার উপজেলার তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্র। গত ১১ই জুন সংস্কার কাজের জন্য নমুনা সংগ্রহ বন্ধ করে দেয়, স্হানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ বিকল্প উপায় চালু না রেখে সেন্টারটি বন্ধ করায় স্বাস্থ্য বিভাগের প্রতি ওসমানীনগর বাসী ক্ষুব্ধ হয়ে পড়ে। এ বিষয় টি নিয়ে বিভিন্ন স্হানীয় দৈনিক প্রত্রিকা একাধিকবার সংবাদ প্রকাশিত হলে অবশেষে উপজেলা বাসীর দাবীর প্রেক্ষিতে ফের আগামী রোববার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোয়া মাস বন্ধ থাকার পর রবিবার ফের ওসমানীনগরে নমুনা সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: গত সোয়া মাস সময় থেকে বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে ফের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে সিলেটের ওসমানীনগরে। উপজেলার তিন লাখ বাসিন্দার করোনার নমুনা সংগ্রহের একমাত্র সেন্টার উপজেলার তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্রটি আগামী ১৯জুলাই রোববার থেকে ফের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে।

গত ১মাস ৭দিন নমুনা সংগ্রহ বন্ধ থাকায় ওসমানীনগরের মানুষ পাশ্ববর্তী বালাগঞ্জ উপজেলার হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করায় উপজেলা গত শুক্রবার রাত পযন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাফসেঞ্চুরীতে দাড়িয়েছে। আগামী রোববার থেকে তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্র ফের নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা:সাকিব আব্দুল্লাহ চৌধুরী দৈনিক শ্যামল সিলেট কে বলেন তাজপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রর সংস্কার কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে,স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে আগামী রোববার থেকে নমুনা সংগ্রহ নেয়া হবে।

উল্লেখ, ওসমানীনগরের তিন লক্ষ মানুষের জন্য একটি মাত্র নমুনা সংগ্রহের সেন্টার উপজেলার তাজপুর কদমতলা উপ-স্বাস্হ্য কেন্দ্র। গত ১১ই জুন সংস্কার কাজের জন্য নমুনা সংগ্রহ বন্ধ করে দেয়, স্হানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ বিকল্প উপায় চালু না রেখে সেন্টারটি বন্ধ করায় স্বাস্থ্য বিভাগের প্রতি ওসমানীনগর বাসী ক্ষুব্ধ হয়ে পড়ে। এ বিষয় টি নিয়ে বিভিন্ন স্হানীয় দৈনিক প্রত্রিকা একাধিকবার সংবাদ প্রকাশিত হলে অবশেষে উপজেলা বাসীর দাবীর প্রেক্ষিতে ফের আগামী রোববার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪