শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

'এমসি' থেকে পশুর হাট সরাতে আন্দোলন, অধ্যক্ষের চিঠি

নিজামুল হক লিটন:: আসন্ন কুরবানীর ঈদে সিলেট নগরীর এমসি কলেজ খেলার মাঠ থেকে পশুর হাট সরানোর দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা সাথে ছিলেন কলেজের শিক্ষার্থীরা।

একইদিনে পশুর হাট সরানোর জন্য ৫টি দফতরে চিঠি দিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

করোনাভাইরাস সংক্রমণের বিষয় বিবেচনায় রেখে এবার সিলেট নগরীতে কোরবানির পশুর হাটের জন্য তিনটি উন্মুক্ত স্থান ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এই তিনটি স্থানের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ। খেলার মাঠে পশুর হাট বসানো নিয়ে শিক্ষার্থী, সচেতন মহল ও ক্রীড়া সংগঠকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনের মুখে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ইজারা দেওয়া থেকে সরে আসে সিটি করপোরেশন। এবার এমসি কলেজ মাঠের ইজারা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবার জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, এমসি কলেজ মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের পাশের মাঠে কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নেয় সিটি করপোরেশন। হাট ইজারা দেওয়ার জন্য দরপত্রও আহ্বান করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে পশুর হাট বসানোর দরপত্র আহ্বানের পর থেকে আন্দোলনে নামেন সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই মাঠে পশুর হাট বসানো থেকে সরে আসে সিটি করপোরেশন। কিন্তু এমসি কলেজ মাঠে পশুর হাট বসানোর ব্যাপারে অনড় থাকে করপোরেশন।

এরই মধ্যে ২০ লক্ষাধিক টাকায় ইজারাও দেওয়া হয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী এমসি কলেজের মাঠ পশুর হাটের জন্য ইজারা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সচেতন মহল। তাদের দাবি, প্রতিদিন বিশাল এই মাঠে শত শত শিশু, কিশোর ও যুবক খেলাধুলা করে থাকে। কয়েকটি ক্রীড়া একাডেমি নিয়মিত প্রশিক্ষণও করায়। এখানে পশুর হাট বসলে পরবর্তীতে এই মাঠ খেলাধুলার অনুপযোগী হয়ে পড়বে। খেলার মাঠে পশুর হাট না বসাতে গতকাল দুপুরে মানববন্ধন করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। খেলার মাঠে পশুর হাট বসাতে গেলে প্রতিহত করার ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ জানান, স্থানীয় সরকারের পক্ষে জেলা প্রশাসক খেলার মাঠটি কোরবানির পশুর হাটের জন্য বরাদ্দ দিয়েছেন। সরকারি কলেজের মাঠ সরকার বরাদ্দ দিলে কলেজের করার কিছু থাকে না। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল বলেন, এমসি কলেজের মাঠে প্রতিদিন শত শত খেলোয়াড় ফুটবল ও ক্রিকেট অনুশীলন করে থাকে। খেলার মাঠে পশুর হাট বসালে ঐতিহ্যবাহী এই মাঠটি পূর্বাবস্থায় নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হবে না।

সিলেট বিভাগীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি বলেন, এমসি কলেজের মাঠটি খেলার জন্য খুবই চমৎকার ছিল। কিন্তু অতীতে দুইবার মেলা হওয়ার পর থেকে মাঠটির ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় পানি জমে থাকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

'এমসি' থেকে পশুর হাট সরাতে আন্দোলন, অধ্যক্ষের চিঠি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪