শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাফলংয়ে পাথর চুরি: আটক চার, জরিমানা

জাফলংয়ে পাথর চুরি: আটক চার, জরিমানা

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর চুরি বন্ধে অ্যাকশনে নেমেছে প্রশাসন। জাফলং পর্যটন স্পটের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে মঙ্গলবার সন্ধা ৬ টা হইতে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পাথর জব্দ করে তা ৯ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পাথর নিলাম থেকে আসা সমূদয় সব টাকা সরকারের কোষাগারে জমাও দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ এ,কে,এম নুর হোসেন নির্ঝর,সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নওশের আলী, গোয়াইনঘাট থানার এ,এস,আই রুহুল আমিন, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এ,এস,আই আবু সালেহসহ পুলিশ ও বিজিবি সদস্যগণ। এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে অবৈধভাবে একটি চক্র পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়। অবৈধণাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাফলংয়ে পাথর চুরি: আটক চার, জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২০

featured Image

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর চুরি বন্ধে অ্যাকশনে নেমেছে প্রশাসন। জাফলং পর্যটন স্পটের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে মঙ্গলবার সন্ধা ৬ টা হইতে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পাথর জব্দ করে তা ৯ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পাথর নিলাম থেকে আসা সমূদয় সব টাকা সরকারের কোষাগারে জমাও দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ এ,কে,এম নুর হোসেন নির্ঝর,সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নওশের আলী, গোয়াইনঘাট থানার এ,এস,আই রুহুল আমিন, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এ,এস,আই আবু সালেহসহ পুলিশ ও বিজিবি সদস্যগণ। এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে অবৈধভাবে একটি চক্র পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়। অবৈধণাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪