শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হাইকোর্টের নির্দেশের পর লাক্কাতুরা থেকে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

সিলেটের বার্তা ডেস্ক:: হাইকোর্টের নির্দেশের বুধবার (৩০ জুলাই) সিলেট শহরতলীর লাক্কাতুরা থেকে পশুর হাট উচ্ছেদ করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে ইজারাদারদের নির্দেশ দেয়া হলে মাঠ থেকে পশু সরিয়ে নেন ব্যাপারীরা।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার প্রভাস কুমার সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আদালতের নির্দেশ পাওয়ার পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাঠ থেকে পশুর হাট সরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন।

জানা যায়, সদর উপজেলার বাসিন্দা চান মিয়ার ছেলে কাদির আহমদ বাদী হয়ে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে হাইকোর্টে একটি রিটি পিটিশন দায়ের করলে বুধবার (২৯ জুলাই) হাট সরানোর আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের নির্দেশের পর লাক্কাতুরা থেকে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: হাইকোর্টের নির্দেশের বুধবার (৩০ জুলাই) সিলেট শহরতলীর লাক্কাতুরা থেকে পশুর হাট উচ্ছেদ করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে ইজারাদারদের নির্দেশ দেয়া হলে মাঠ থেকে পশু সরিয়ে নেন ব্যাপারীরা।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার প্রভাস কুমার সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আদালতের নির্দেশ পাওয়ার পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাঠ থেকে পশুর হাট সরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন।

জানা যায়, সদর উপজেলার বাসিন্দা চান মিয়ার ছেলে কাদির আহমদ বাদী হয়ে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে হাইকোর্টে একটি রিটি পিটিশন দায়ের করলে বুধবার (২৯ জুলাই) হাট সরানোর আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪