সংবাদ বিজ্ঞপ্তি:: সুনামগঞ্জে প্রায় ২শ' অসহায়, দরিদ্র পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করেছে সামাজিক সংগঠন আর-রাহীম ফাউন্ডেশন।
[caption id="attachment_18256" align="aligncenter" width="300"]
আর-রাহীম ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট[/caption]
বৃহত্তর সিলেট বিভাগের প্রতিথযশাশায়খুল হাদিস মাওলানা আব্দুর রহীম রহ.'র স্মৃতিতে প্রতিষ্ঠিত আর-রাহীম ফাউন্ডেশন ইউকে'র উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় সুনামগঞ্জ সদরের ছয়টি গ্রামের ১৯১টি গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়।
[caption id="attachment_18257" align="aligncenter" width="300"]
আর-রাহীম ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট এর বন্ঠনকৃত গোশতের দৃশ্য।[/caption]
এসময় উপস্থিত ছিলেন, শাকিতপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এখলাছুর রহমান, জামেয়া উলুতুলু'র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়েখ শাব্বির আহমদ, জামেয়া রাহিমিয়া এর ভাইস প্রিন্সিপাল ও হযরতের বড় ছেলে হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা শায়খুল ইসলাম ও বিশিষ্ট মুরব্বী আব্দুস সালাম প্রমুখ।
[caption id="attachment_18258" align="aligncenter" width="300"]
গোশতের প্যাকেট হাতে অসহায় শিশুরা।[/caption]
মতামত