শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দেশে করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ২৮৫১

দেশে করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ২৮৫১

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।

একইদিনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৫১ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। এদিকে, করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৭৭৭ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৭ হাজার ৬৪৪ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৫৫ হাজার ১৪৫ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৪৪ জন। মারা গেছেন ৬৪৫৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ২৮৫১

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪