শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে সরকারের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য: বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম. এ কাদির বালাগঞ্জ থেকে:: সিলেটের বালাগঞ্জে ফেসবুকে ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

 তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন।

এমন ঘটনায় উপজেলা বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বালাগঞ্জ ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২৫০/৩০০ জন কে অজ্ঞাত আসামী করে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

(২০১৮/২১(২)/২৫(২)/ ২৯(১)৩৫ ধারায়। মামলার এজাহার সূত্রে জানা যায় উল্লেখিত আসামিরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের আইডি থেকে ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অশালীন মন্তব্য করছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারের উন্নয়নের মুলক কর্মকান্ডের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন-বালাগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন আলম, যুবদলের সমন্নয় কমিটির সদস্য আদিল আহমেদ রিমন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সুহেল সৃতি পরিষদের সচিব শাহরিয়ার আহমদ খালেদ, ইতালি যুবদলের সম্পাদক সুলেমান বেগ, যুবদল নেতা শাহজাহান, উপজেলা ছাত্রদলের জুনেদ, মামুন, জাবুল, আলিম,নুরুল ইসলাম,ইমাম, ইমনসহ ২৩জন।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সরকারের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য: বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২০

featured Image

এম. এ কাদির বালাগঞ্জ থেকে:: সিলেটের বালাগঞ্জে ফেসবুকে ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

 তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন।

এমন ঘটনায় উপজেলা বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বালাগঞ্জ ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২৫০/৩০০ জন কে অজ্ঞাত আসামী করে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

(২০১৮/২১(২)/২৫(২)/ ২৯(১)৩৫ ধারায়। মামলার এজাহার সূত্রে জানা যায় উল্লেখিত আসামিরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের আইডি থেকে ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অশালীন মন্তব্য করছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারের উন্নয়নের মুলক কর্মকান্ডের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন-বালাগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন আলম, যুবদলের সমন্নয় কমিটির সদস্য আদিল আহমেদ রিমন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সুহেল সৃতি পরিষদের সচিব শাহরিয়ার আহমদ খালেদ, ইতালি যুবদলের সম্পাদক সুলেমান বেগ, যুবদল নেতা শাহজাহান, উপজেলা ছাত্রদলের জুনেদ, মামুন, জাবুল, আলিম,নুরুল ইসলাম,ইমাম, ইমনসহ ২৩জন।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪