শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিকৃবির সহকারী রেজিস্ট্রার তানিয়ার মৃত্যু

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া আর নেই। গতকাল রবিবার (০১ নভেম্বর) তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুহাসীনি দাস হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এদিকে গতরাতে শারমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোকপ্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ শোকবার্তা প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। আজ ২ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এবছর করোনা মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী রেজিস্ট্রারের মৃত্যুর খবর সিকৃবি ক্যাম্পাসের পরিবেশকে আরো ভারী করে তুলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শোকপ্রকাশের জন্য কালোব্যাজ ধারন করে অফিস করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিকৃবির সহকারী রেজিস্ট্রার তানিয়ার মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২০

featured Image

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া আর নেই। গতকাল রবিবার (০১ নভেম্বর) তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুহাসীনি দাস হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এদিকে গতরাতে শারমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোকপ্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ শোকবার্তা প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। আজ ২ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এবছর করোনা মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী রেজিস্ট্রারের মৃত্যুর খবর সিকৃবি ক্যাম্পাসের পরিবেশকে আরো ভারী করে তুলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শোকপ্রকাশের জন্য কালোব্যাজ ধারন করে অফিস করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪